সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে অভিমানে গলায় ফাঁস নিয়ে হেমন্ত মল্লিক সুমন নামের এক যুবক আত্নহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার(২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত হেমন্ত ওই এলাকার শহিদুল ইসলামের পুত্র।
জানা গেছে, উপজেলার ঘোনাপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে হেমন্ত মল্লিক সুমন মোবাইল ফোনে প্রেমিকার সাথে পরিবারের অজান্তে কথা বলত। প্রেমসংক্রান্ত ঘটনা নিয়ে শনিবার ভোররাতে নিজ শ্বয়ন কক্ষে প্যান্টের বেল্ট পেঁচিয়ে আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এসময় পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে সুমনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে সিংগাইর থানার পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরন করেনন। সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
