সিংগাইরে মাদরাসার অধ্যক্ষ পরিচয় দেয়ায় লিগ্যাল নোটিশ

সিংগাইরে মাদরাসার অধ্যক্ষ পরিচয় দে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়ে অফিসিয়াল সকল কার্যক্রম ও কাগজ-কলমে নিজেকে অধ্যক্ষ পরিচয় দেয়ায় লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে বিতর্কিত এক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে। ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষের নাম মো. শামসুদ্দিন। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসেরচর মাহমুদিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খাসেরচর গ্রামের বাসিন্দা মো.ফরিদুর রহমানের পক্ষে মানিকগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবি অ্যাডভোকেট মো.আঃ জলিল মিয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তার পদের বৈধতার প্রশ্নে এ লিগ্যাল নোটশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় পুরুস্কার প্রাপ্ত মাদরাসার সাবেক অধ্যক্ষ আ.জ.ম সাদেকুর রহমান গত ২০২০ সালের ২৯ ফেব্রয়ারি অবসরে যান। তারপর থেকে সহকারি অধ্যাপক পদে থাকা অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে মো. শামসুদ্দিন নিজেকে সরাসরি অধ্যক্ষের পরিচয় দিয়ে অত্র প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করছেন। সেই সাথে সহকারি অধ্যাপকের স্থলে নিজেকে অধ্যাপক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন। লিগ্যাল নোটিশে আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে জবার দিতে বলা হয়েছে ।

এ প্রসঙ্গে মো. ফরিদুর রহমানের পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মো.আঃ জলিল মিয়া বলেন, লিগ্যাল নোটিশের প্রমান হিসেবে হ্যান্ডবিল, নোটিশ , হাজিরা খাতার ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্র তার দপ্তরে জমা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামসুদ্দিন বলেন, আমি যে সিল ব্যবহার করি সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেখা আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *