সিংগাইর( মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মাটি চাপায় কহিনুর(৫৫) এক শ্রমিকের মৃত্য হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড়ে কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত-কহিনুর ইসলাম(৫৫) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের মিরিরচর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড়ে মৃত মো.দলিল উদ্দিনের ছেলে কামাল হোসেনের বাড়িতে কহিনুর ও তার ছেলে নাজমুল হোসেন টয়লেটের চাক বসানোর জন্য মাটি খুঁড়তে ছিল। হঠাৎ মাটি খুঁড়তে খুঁড়তে ওপর থেকে মাটির স্তুুপ কহিনুরের ওপর পড়ে যায়। ছেলের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করতে করতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
এ ব্যাপারে বাড়ির মালিক মো.কামাল হোসেন বলেন,আমার বাসায় ১টি রুমের পাশে টয়লেটের চাক বসানোর জন্য কহিনুরকে কন্ট্রাক দেই। বাব-বেটা খুড়তে গিয়ে মাটি চাপায় কহিনুরের মৃত্যু হয়। বিষয়টি স্থানীয় মরুব্বী,চেয়ারম্যান,মেম্বারদের মধ্যস্থ্যতাই নিহত পরিবারে উপস্থিতিতে মিমাংশা করে দাফন করা হয়েছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন- বিষয়টি আমার জানা নেই।
