সিংগাইরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”এ শ্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১০ টার দিকে সিংগাইর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইউএনও দিপন দেবনাথের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকাররী কমিশনার (ভূমি) মো.আব্দুল কাইয়ূম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশির, শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার, ডেভেলমেন্ট ফ্যাসেলিটেটর কর্মকর্তা আজরা জাবীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, মুক্তিযোদ্ধা বশির আহমেদ, সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রভাষক জগদীস চন্দ্র মালো প্রমুখ।

এ সময় ভূমি সেবা প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং ভূমি সেবা সম্পূর্কে বিভিন্ন দিক আলোচনা করেন ইউএনও দিপন দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *