সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ভাষা শহীদ রফিক ফুটবল লীগ-২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে সিংগাইর স্পোর্টস ফেডারেশনের আয়োজনে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফুটবল খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান। এতে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ফিজনূর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সিংগাইর পৌর মেয়র এড.খোরশেদ আলম ভূইয়া জয়ের সার্বিক সহযোগীতায়, ভাষা শহীদ রফিক ফুটবল লীগ-২০২০ এর আহ্বায়ক মোস্তাফিজুল হক বাদলের সভাপতিত্বে ও ভাষা শহীদ রফিক ফুটবল লীগের সদস্য সচিব মো. রিয়াজুল ইসলাম ও সদস্য আমিনুর দেওয়ান এর সঞ্চালনায় ভাষা শহীদ রফিক ফুটবল লীগের সদস্য মো. সাইদুর রহমানও মো. কাইছার হোসাইনের তত্ত্বাবধানে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম পিপিএম,গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান গোলরক্ষক মো.আশরাফুল ইসলাম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিংগাইর উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম, সাংগঠনিক মো.ওবায়েদুল হক, হাজী আব্দুল বারেক খান, সদস্য আবু নাঈম মো. বাশার, পৌর আ’লীগের সভাপতি আ. ছালাম খান, সিংগাইর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসাইন, সিংগাইর গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সিংগাইর পৌরসভার প্যানেল মেয়র মো. সমেজ উদ্দিন, সিংগাইর বাজারের মিলেনিয়াম ট্রেডার্স সত্ত্বাধিকারী মো. শাখাওয়াত হোসেন সেলিম, মেসার্স লিটন এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মো. মিজানুর রহমান লিটন, সিংগাইর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মোসা. রিপন আক্তার প্রমুখ।
এ ফুটবল খেলায় পদ্মা-০ ধলেশ্বরী-১ গোলে বিজয়ী হন। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রপি ও পঞ্চাশ হাজার টাকা, রানার আর্প দলকে ট্রপি ও ত্রিশ হাজার টাকার প্রাইজ মানি দেয়া হয়।
