মো. রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পর্শে মো.মকবুল মোল্লা (৩০) নামের এক যুবকের র্মমান্তিক মৃত্যু হয়ছেে । আজ রবিবার (১৯ জুলাই) সকাল নয়টায় উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকবুল মোল্লা ঐ এলাকার আব্দুর রহমি মোল্লার পুত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মোন্নাফের স্ত্রী জরিনা বেগম প্রায় ১ বছর আগে তার জমিতে থাকা বিদ্যুতের খুঁটির টানা তার তিনি কেটে দেন। কেটে দেয়া তারটি এলিট তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। মকবুল সকালে বাড়ির পাশে ওই স্থান দিয়ে ঘাস কাটতে গেলে টানা তারের স্পর্শে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্য হয়। এ ঘটনায় নিহতের পরিবার চলছে শোকের ছায়া।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কাইজার নুর বলনে, বিদ্যুতের খুঁটির সার্পোটিং তারে বিদ্যুৎ থাকার কথা নয়। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত স্বাপেক্ষে বলা যাবে। সার্পোটিং তার অনুমতি ছাড়া যদি কউে কেটে থাকে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
