সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে রাকিবুল ইসলাম(৪০) নামের এক দিনমজুরির মৃত্যু হয়েছে। শুক্রবার(৯ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া চকে শের আলীর খেতে এ ঘটনা ঘটে। নিহত-রাকিবুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার বোলারহাট থানার হাসনোপুর গ্রামের মহাসিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়,বহিরাগত দিনমজুর রাকিবুল শুক্রবার সকাল থেকে স্থানীয় শের আলীর খেতে ধানের চারা রোপন করতে থাকে। হঠাৎ দুপুর ২ টার দিকে বৃষ্টির মধ্যে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেন।
