সিংগাইরে প্রতিবন্ধী নারীর শিশু পুত্রকে দোকানে পাঠিয়ে ধর্ষণের চেষ্টা আ:লীগ নেতার

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মাদরাসার রান্নার কাজে নিয়োজিত প্রতিবন্ধী নারীকে ধর্ষনের চেষ্টা করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা। সম্প্রতি ঘটে যাওয়া বিষয়টি রোববার (৫ ফেব্রুয়ারি) প্রকাশ পাওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
অভিযুক্ত ওই আওয়ামীলীগ নেতা মুনছুর আলী (৬০) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের মৃত হাজী আব্দুল লতিফ মাতবরের পুত্র । সে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
সরেজমিন জানা যায়, জানুয়ারির প্রথম দিকে স্থানীয় হযরত হামজা (রা:) ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার রান্নাঘরে ১ সন্তানের জননী বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করে মুনছুর আলী। তার আগে ওই নারীর ৮ বছর বয়সের শিশু পুত্রকে ১০ টাকা দিয়ে মুদি দোকানের পাঠায়। এ সুযোগে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধ্বস্তা-ধ্বস্তির এক পর্যায়ে ওই নারী রান্নাঘর থেকে বেরিয়ে রক্ষা পান। পরবর্তীতে ঘটনাটি ফাঁস হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মুনছুর আলী মাদরাসা সংলগ্ন মেদুলিয়া-গাজিন্দা কবরস্থান কমিটির কোষাধ্যক্ষ হওয়ায় ওই মাদরাসায় তার অবাধ যাতায়াত ছিল। ঘটনাটি কবরস্থান কমিটির দায়িত্বশীল ব্যক্তি টাকার বিনিময়ে ধামাচাপা দিয়েছেন বলে জানা গেছে। সেই সাথে অভিযুক্তকে ওই মাদরাসায় যেতে নিষেধ করা হয়েছে।

এ ব্যাপারে মাদরাসার মোহতামিম মাওলানা হাফেজ মো. আনোয়ার হোসেন বলেন, মাদরাসায় ভর্তির জন্য ছাত্র সংগ্রহ করতে গিয়ে বিষয়টি আমি শুনেছি, কমিটির পক্ষ থেকে মুনছুরকে মাদরাসায় আসতে নিষেধ করা হয়েছে। অভিযুক্ত মুনছুর আলী বলেন, ঘটনাটি কবরস্থান কমিটির সেক্রেটারী অ্যাড কোহিনুর ইসলাম সানি মিমাংসা করে দিয়েছেন। আমি মাদরাসা কমিটিতে না থাকায় সেখানে যেতে আমাকে নিষেধ করা হয়েছে।
এ ব্যাপারে কবরস্থান কমিটির সেক্রেটারি অ্যাড.কোহিনুর ইসলাম সানি বলেন,আমি এ ব্যাপারে কিছুই জানিনা। তবে মুনছুর আলীর ভাই জিল্লুর কাছ থেকে শুনেছি। পরে তাকে মাদ্রাসার দিকে আসতে নিষেধ করেছি। মিমাংশার বিষয় আমি কিছুই জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *