সিংগাইরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

 সিংগাইর(মানিকগঞ্জ)উপজেলা সংবাদাতা: মানিকগঞ্জের সিংগাইরে আরিফা (৩) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুর ২ টার দিকে উপজেলার গোবিন্ধল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফা ওই গ্রামের আরশেদ আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানাযায়,শিশু আরিফা পরিবারের অগোচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে পুকুরে খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।  উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *