সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামাদীসহ ৩ ডাকাত আটক

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বাঁশ বাগানের গর্তের ভিতরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াজনগর গ্রামে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে দৃস্কৃতকারি ডাকাত দল ডাকাতির প্রস্তুুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবদুর রহিম, এসআই আলমগীর ও এসআই হাসানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাতে নাতে ৩ ডাকাতকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন-ওয়াইজ নগর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে ডাকাত সর্দার আবদুল কুদ্দুস (৪৮), পার্শ্ববর্তী আলী নগর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে আবু বকর ছিদ্দিক (৩৫) ও মানিকগঞ্জ সদর থানার ফাঁড়িরচর গ্রামের মৃত ফাইজদ্দিনের ছেলে আয়নাল হক(৩৬)। তাদের কাছ থেকে ১টি রাম দা, ১ টি কাটার ও ১ টি রেঞ্জ উদ্ধার করা হয়েছে। ডাকাত কুদ্দুসের বিরুদ্ধে ঢাকা, মানিকগঞ্জসহ কিশোরগঞ্জের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। বুধবার(৩০ ডিসেম্বর) দুপুরে ৩ ডাকাতকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানা অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ডাকাত কুদ্দুসের বিরুদ্ধে ঢাকা, মানিকগঞ্জসহ কিশোরগঞ্জে মোট ১০টি মামলা চলমান রয়েছে। এছাড়া সে গরু চোরের সর্দার বলে জানান। আসামীদের নিকট হইতে ডাকাতীর কাজে ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *