সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ১২জন জুয়ারিকে আটক করেছেন (সিপিসি-৩) মানিকগঞ্জ র্যাব। শুক্রবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকার মসজিদের মোড় জনৈক আর্শেদ আলীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে সিংগাইর থানায় হস্তান্তর করেন (র্যাব)।
এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৬ হাজার ৯০ টাকা উদ্ধার করেন। আটককৃতরা হলেন, উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামের রফেজউদ্দিনের ছেলে আর্শেদ আলী (৩৮), মৃত.শুকুর আলীর ছেলে জামালউদ্দিন (৩৮), মহর আলীর ছেলে রিপন আলী (৩৬), রেহাজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন(৩৯), মৃত রাহেজউদ্দিনের ছেলে দবির উদ্দিন (৩৫) মৃত সমশের আলীর ছেলে আব্দুল হালিম (৪০), মৃত দোখাইর ছেলে রমজান আলী (৫০), মৃত আবুল হোসেনের ছেলে শুকুর আলী (৫০) ওয়াইজ নগর গ্রামের রহমান মোল্লার ছেলে বিপ্লব হোসেন (২৫), পাঁচপাড়া গ্রামের খইমুদ্দিনের ছেলে বাবুল হোসেন(৪০), বায়রা গ্রামের মৃত সুরেশ সরকারের ছেলে রতন সরকার (৪৮), মানিকগঞ্জ সদর থানার পূর্ব অরঙ্গবাজ গ্রামের আনছার আলীর ছেলে মাসুদ রানা (৩৫)।
এ ব্যাপারে সদ্য যোগদানকারি সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, আটককৃতদের ১৮৬৭ সালের জুয়া আইন-৩ ধারায় মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
