মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যেখানে একখন্ড কৃষি জমি অনাবাধি রাখা যাবে না সেখানে প্রায় সাড়ে ৩ হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারনে অনাবাধি রয়েছে। জলাবদ্ধতা নিস্কাসনের লক্ষে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর শ্যামনগর চকের মধ্য সায়েস্তা ও জার্মিত্তা ইউনিয়নের ভুক্তভোগী কৃষকেরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন-সায়েস্তা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.অমর আলী,সায়েস্তা ইউপি সদস্য মো.সেলিম হোসেন,সায়েস্তা ইউনিয়ন আ’লীগের এান বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন,জার্মিত্তা ইউনিয়ন আ’লীগের সদস্য বিল্লাল হোসেন,সাবেক সায়েস্তা ইউপি সদস্য আব্দুল কুদ্দুস,আক্কাছ আলী মাদবর,মোহাম্মদ আলী, ইউসুফ আলী,আবুল হোসেন,আবজাল হোসেন,আলফেস উদ্দিনসহ স্থানীয় প্রায় ৫ শতাধিক নারী পুরুষ এ মানব বন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশ নেয়া প্রত্যেকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবি শ্যামনগর,সায়েস্তা ইউনিয়নের আবাধি জমির বদ্ধ পানি নিস্কাসনের লক্ষে পূর্বের খাল কাশিমালি ফকিরের ডাঙ্গা হতে টাকিমারা বাজার পর্যন্ত সংস্কার করলে প্রায় সাড়ে ৩ হাজার বিঘা জমি আবাধি করার উপযোগী হবে।এতে কৃষকদের কষ্ট লাগব হবে।
