মুক্তিযোদ্ধাদের নিয়ে চেয়ারম্যান পদে মনোয়নপত্র ক্রয় করলেন নৌকার প্রার্থী মোশারফ হোসেন ফারুক

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে তারানগর ইউপি নির্বাচনে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে চেয়ারম্যান পদে এবার নৌকার প্রার্থী মোঃ মোশারফ হোসেন ফারুক মনোনয়নপত্র ক্রয় করলেন। তিনি আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস থেকে এই মনোনয়ন পত্র ক্রয় করেন।

এসময় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন। গত ২৮নভেম্বর কেরানীগঞ্জের ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধু তারানগর ইউনিয়নের নির্বাচন আইনগত জটিলতায় বন্ধ ছিল। পরে গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশন আগামী ১০ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বলেন,মোশারফ হোসেন ফারুক চেয়ারম্যান থাকাকালীন সময়ে তারানগর ইউনিয়নের প্রতিটি গ্রামে নতুন নতুন রাস্তাঘটা নির্মানসহ অনেক উন্নয়ন করেছেন। তিনি তারানগর ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়নে পরিনত করেন। আমরা এবার নির্বাচনে তাকেই ভোট দিয়ে আবারো চেয়ারম্যান নির্বাচিত করবো।নৌকার প্রার্থী মোঃ মোশারফ হোসেন ফারুক বলেন, একটি কুচক্রি মহল আমার জনপ্রীয়তায় ঈর্ষানি¦ত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি আশা করছি আগামী ১০ ফেব্রুয়ারি নির্বাচনে তারানগর ইউনিয়নের জনগন আমাকে নৌকা প্রতিকে বিপুল পরিমান ভোট দিয়ে আবারো জয়যুক্ত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *