সিংগাইরে কৃষি ও কৃষকের সমস্যা সমাধানে করণীয় বিষয়ক আলোচনা সভা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:   ওয়েভ ফাউন্ডেশন  ও লোকমোর্চা প্রকল্পের মাধ্যমে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বায়রা ইউনিয়নে কৃষি ও কৃষকের সমস্যা সমাধানে করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গঁলবার(১৬ মে) সকাল ১১ টার দিকে বায়রা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে সংলাপে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরীর কাছে কৃষি বিষয় নিয়ে কৃষকদের মধ্য রাজিয়া আক্তার রানী, ময়না আক্তার, ইমান আলী, ইউপি সদস্য সেলিম ডাক্তার ও শাজাহান প্রশ্ন করেন। তিনি এর উত্তর দেন।

এছাড়াও এ সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বায়রা ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক মজনু খান, সভাপতি হেলাল উদ্দিন, সিংগাইর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপদেষ্টা সদস্য জগদীশ চন্দ্র মালো। পরিশেষে বক্তব্যে সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,এ ধরনের সংলাপ খুবই দরকার ছিল এবং কৃষকগণ খুবই উপকৃত হয়েছে। এ সংলাপের মাধ্যমে তিনি উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে মাঠ পর্যায়ে আরো নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *