সিংগাইরে করোনা মোকাবেলায় জনসচেতনায় সেনাবাহিনী

রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে কোভিড-১৯ করোনা ভাইরাস সম্পকের্ জনসাধারণকে জনসচেতনামূলক দিকনির্দেশনার বক্তব্য হ্যান্ড মাইক দিয়ে প্রচার করেন বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী ক্যাপ্টেন মো. তুহিনুর রহমান এর নেতৃত্বে সেনা বাহিনীর একটি টিম উপজেলার বায়রা, বলধারা, চারিগ্রাম, সাহরাইল, মানিকনগর, সিংগাইর পৌর বাজারসহ বিভিন্ন এলাকার মানুষকে ঘরমুখি, অযথা ঘুরাফেরা, জরুরি কাজ ছাড়া বাহিরে বের না হওয়া, সামাজিক দুরুত্ব বজায় রাখতে জনসাধারণকে পরামর্শ দেন। এমনকি আপনারা আমাদের কথা না শুনে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না এমন কথায় বলেন ক্যাপ্টেন মো. তুহিনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *