সিংগাইরে এসএসসি-৯৯ ব্যাচের খাদ্যসামগ্রী বিতরণ

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): “বন্ধুত্ব হোক হৃদয়ের বন্ধন”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পানিবন্দি গরিব,অসহায় ১শ ২০টি পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-খাবার স্যালাইন,চাল,পেঁয়াজ,আলু,তৈল,লবন,মুড়ি। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯ টার দিকে এসএসসি-৯৯ ব্যাচের আয়োজনে শহিদ রফিক গ্রন্থাগার মাঠ থেকে বন্যার্তদের এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বলধারা ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান,মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি,এলাকা-৮ সিংগাইর,পরিচালক মো.ফয়জুল ইসলাম খান ফয়েজ,এস.এস.সি-৯৯ ব্যাচের বন্ধুমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *