সিংগাইরে এক রাতে চার বাড়িতে আগুন

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর এক রাতেই ৪ বাড়িতে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় রান্নাঘরসহ ৪টি খরের পালা আগুনে ভূস্মিভুত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- ওই এলাকার মৃত. ছাবন মন্ডলের ছেলে আমির আলী, মৃত সোনা মিয়ার ছেলে শাহেদ আলী, বাহাদুর ফকিরের ছেলে মোহাম্মদ কটন ও মৃত. মিয়া খানের ছেলে মোহাম্মদ আমির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাশেরচর গ্রামের আমির আলীর বাড়ির রান্না ঘর ও খরের পালায় গভীর রাতে হঠাৎ আগুন লাগে। বাড়ির লোকজন টের পেয়ে তাদের আত্মচিৎকারে আশে পাশে লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। একই সময় পার্শ্ববর্তী শাহেদ আলী, মোহাম্মদ কটন মিয়া ও মোহাম্মদ আমির উদ্দিনের বাড়ির খরের পালায় আগুন দেখা যায়। সেখানের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রন আনার আগেই সম্পূর্ন খরের পালা পুড়ে যায়। আগুনের সূত্রপাত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *