মানবিক সহায়তা পৌছে দিচ্ছেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জ সিংগাইর পৌরসভা এলাকায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ এ কর্মহীন পরিবহন শ্রমিকসহ দুস্থ ব্যক্তিদের মাঝে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার ত্রাণসামগ্রী পৌছে দিচ্ছেন পৌর মেয়র-আবু নাঈম মো. বাশার। সোমবার (৯ আগষ্ট) বিকেল ৩টার দিকে সিংগাইর পৌর বাজারে কাংশা রোডে অটোবাইক, অটোরিকশা ও ভ্যান চালকদের দিয়ে এ কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. সমেজউদ্দিন ও কাউন্সিলর মো. রিয়াজুল ইসলাম। বরাদ্দকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ৬’শ পরিবহন শ্রমিককে ১০ কেজি চাউল, ২লিটার তেল, ৪ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ কেজি ডাল এবং  ১ হাজার ৪’শ কর্মহীন, দরিদ্রদের মাঝে ১০ কেজি চাউল বিতরণ করা হবে। এ ছাড়াও ৩৩৩ তে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদেরকেও এ বরাদ্দ থেকে খাদ্যসহায়তার (চাল, ডাল, তেল, আলু) ইত্যাদি প্রদান করা হবে বলে সূত্রে জানা যায়।

সুবিধাভোগী মো. ছকেলউদ্দিন মোল্লা, কামাল হোসেন ও আরিফুল ইসলাম বলেন- শেখ হাসিনার মানবিক সহায়তা পৌর মেয়রে মাধ্যমে পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এতে আমরা অনেক খুশি।

পৌর মেয়র আবু নাঈম মো. বাশার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার বরাদ্দকৃত ত্রাণসামগ্রী আমার পৌর এলাকার ৬’শ পরিবহন শ্রমিক ও ১ হাজার ৪শ দুস্থ , অসহায় পরিবারের মাঝে দিতে পারব। পৌরসভায় এসে ত্রাণসামগ্রী নিতে অনেকের কষ্ট হতে পারে তাই আমি নিজেই সুবিধাভোগীদের হাতে এ ত্রাণসামগ্রী পৌছে দেয়ার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *