ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ দোহারে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দোহার উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন উপলক্ষ্যে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভা কক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে গণভবণ থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভা শেষে ৭জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অসুস্থ থাকায় অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বচনী কমিশনার রেজাউল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিকবিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *