মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতি,সিংগাইর উপজেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার খোলাপাড়া ইট ভাটা মালিক সমিতির অফিস সংলগ্নে এ উপলক্ষে উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ইঞ্জি.শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বসির রেজা। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো.শামছুল ইসলাম,উপজেলা ইট ভাটা মালিক সমিতির উপদেষ্টা মো.জালালউদ্দিন রুমি,সাধারণ সম্পাদক ইঞ্জি.আব্দুল কুদ্দুস,কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন,জেলা পরিষদ মহিলা সদস্য মোসা.রিপন আক্তার,মানিকগঞ্জ জেলা পল্লীবিদ্যুৎ সমিতি,পরিচালক মো.ফয়েজুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
