মো.রকিবুল হাসান বিশ্বাস : মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের পোড়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ও সিংগাইর পৌরসভার শেষ সীমানা চর গোলড়া চকে কলা বাগানের পাশে খালি জায়গা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জনৈক এক লোক গরুর ঘাস কাটতে চর গোলড়া চকে যায়। সেখানে গিয়ে কলা বাগানের পাশে খালি জায়গা এক যুবকের পোড়া লাশ দেখতে পায় । মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে লাশের স্থানে বিভিন্ন এলাকার লোকজন এসে ভিড় জমায়। বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে প্রেরন করেন। সিংগাইর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
