সিংগাইরে অগ্নিনির্বাপক মহড়া

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম) এর দিক নির্দেশনায় সিংগাইর থানা কার্যালয়ে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। আজ বুধবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টা দিকে সিংগাইর থানা পুলিশের আয়োজনে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে উক্ত মহড়া পরিচালিত হয়। এসময় উপস্থিত সকলকে আগুন নেভানো এবং আতংকিত না হয়ে দ্রুত কী কী কৌশল অবলম্বন করে আগুন নিয়ন্ত্রন করা যায় সেই বিষয়ে  সিনিয়র স্টেশন অফিসার পরামর্শ দেন।
মহড়ায় সিংগাইর থানার কর্মকর্তা ও কর্মচারীগণ সরাসরি অংশগ্রহণ করেন এবং আগুন নেভানোর কৌশল রপ্ত করেন।
এতে উপস্থিত ছিলেন- সিংগাইর সার্কেল এএসপি মো.আলমগীর হোসেন,অফিসার ইনচার্জ রকিবুজ্জামান,ওসি(তদন্ত)আবুল কালাম পিপিএম,উপ-পুলিশ পরির্দশক মো.নজরুল ইসলাম,আশরাফুল ইসলাম,আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *