সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে গভীর রাতে অগ্নিকান্ডে মোন্নাফ মাদবরের বসতবাড়ী পুড়ে গেছে। এসময় ২টি গরু,বাড়ির আসবাবপত্র,২টি খড়ের পালা পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। সোমবার(৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোন্নাফ মাদবর জানান,হঠাৎ রাত সাড়ে ১২ টার দিকে গবাদী পশুর ঘর থেকে আগুনেরর লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পরে। আমাদের ডাক চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
ততক্ষনে আমার ২টি গরু,থাকার ঘর,আসবাবপত্র,২টি খড়ের পালা পুড়ে যায়। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস টিম এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ ইসতিয়াক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,আগুনে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারেও বলে জানান তিনি।
