সিংগাইর পৌর বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: অন্য সময়ের চেয়ে ব্যতিক্রম দেখা গেলো সিংগাইর পৌর বাজারে চিত্র। দেশে করোনা আক্রান্ত দিন দিন সর্বোচ্চ হওয়ায় করোনা মোকাবেলায় শনিবার (৩ মার্চ) সরকার সারাদেশে লকডাউন ঘোষণা দেন। সোমবার (৫ মার্চ) থেকে এ লকডাউন চলবে ১ সপ্তাহ। লকডাউনের কথা চিন্তা করে মাছ,মাংশ,মশলা,কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় দেখা যায় চোঁখে পরার মত। এতে মহিলা ক্রেতাই লক্ষনীয়। ক্রেতাদের ভিড় দেখে ব্যবসায়ীরাও ফায়দা লুটছে বলেও অভিযোগ পাওয়া যায়।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়,পুরুষের তুলনায় মহিলা ক্রেতাই বাজারে ভিড় করছে বেশি। এমনকি অন্যসময়ের চেয়ে বাজারও করছে অধিক। আবার কাউকে দেখা যায় পন্য সামগ্রীর উর্দ্ধমুখি হওয়ার ভয়ে রমজানের মাসের জন্যও অতিরিক্ত বাজার করছে। এতে বাজারে বিভিন্ন পন্যসামগ্রীর ঘাটতি দেখা দিতে পারে অনেকের অভিমত।
পৌর বাজারে আসা আম্বিয়া,রুমেলা,আলেয়াও আব্দুল আওয়ালসহ একাধিক ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান -এক সপ্তাহ লকডাউন থাকবে।বাহিরে নাকি প্রশাসন বের হতে দিবে না তাই বেশি করে বাজার করে নিলাম। দামের কথা জিজ্ঞাস করলে তারা জানান অন্য সময়ের চাইতে আজকে দাম একটু সব জিনিসের বেশি। আবার কেউ কেউ বলছে না,আগের দামই কিনতে পারছি,তবে কাঁচা তরকারি দাম অনেক বেশি বলে জানান অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন- আজ কাস্টমার ভিড় বেশি। আমরা আগের দামই মাল বিক্রি করছি। দাম বেশি রাখি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *