সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জন। আগের দিন বুধবার ২০১ জনের সর্বোচ্চ রেকর্ড মৃত্যু হয়েছিল।

করোনায় মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ পরিসংখ্যান জানাতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ৬৫ জনই ঢাকার। বাকিদের মধ্যে চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ১৫, খুলনায় ৫৫, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। এ ছাড়া মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *