সমাপ্ত হলো নূর মোহাম্মদ নূর মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুর বাগ এলাকার নূর মোহাম্মদ নূর মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
শনিবার সকালে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান নাসের। বিদ্যাপিটটির প্রধান শিক্ষিকা জাহিদা আক্তারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক ইমাম আয়াতুল্লাহ মেকিং।

বিএনপি নেতা শহিদুল ইসলাম কহিনুর, আলাউদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান নাসের বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কমনা করে উপস্থিত বিদায়ী শিক্ষার্থীদের হাতে ফুলের তোরা তুলেদেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *