নাজমুল হোসেন: আগে আমাদের বিদ্যুতের অনেক সমস্যা ছিলো দিনে ৭-৮ ঘন্টা বিদ্যুৎ থাকতো না। এখন ১ঘন্টার জন্য বিদ্যুৎ গেলে আমরা চিল্লা চিল্লি করি। আসলে আমাদের একটা চরিত্র আছে আমরা সমস্যা সমাধান হয়ে গেলে উন্নয়ন ভুলে যাই। বৃহস্পতিবার সকালে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঞ্জিপহরী এলাকায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে সালমান এফ রহমান এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী সাবেক এ উপদেষ্টা বলেন, আগেও অনেকের টিভি, ইস্ত্রি কেনার সামর্থ ছিলো। কিন্তু সবাই তা ক্রয় করেনি। কারণ বিদ্যুতের অনেক সমস্যা ছিলো। এখন সবার ঘরে ঘরে টিভি, ইস্ত্রি। এর একমাত্র কারন বিদ্যুত খাতে ব্যপক উন্নয়ন। তিনি আরও বলেন, পশ্চিম অঞ্চলে সকলের দাবি সুইসগেট। এব্যাপারে জরিপ চলছে। জরিপের রিপোর্ট অনুযায়ী প্রকল্প গ্রহণ করা হয়।
সালমান বলেন, আপনারা বিপুল ভোটে ২০১৮ সালে আমাকে নৌকা মার্কায় নির্বাচিত করেছেন। আমি বিশ্বাস করি এবারও আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আজ আমি আপনাদের সাথে দেখা করতে ও নৌকা মার্কায় পুণরায় ভোট চাইতে এসেছি।
আওয়ামী লীগের উপদেষ্টা বলেন, আমি মার্কিনদের সাথে কথা বলেছি। তারা চায় নিরোপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠ নির্বাচন। বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না এটা তাদের বিষয় না। আমি তাদের জানিয়ে দিয়েছি শেখ হাসিনাও তাই চাই। আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরোপেক্ষ হবে। তাই সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে।
অনুষ্ঠান মালায়, জাতীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এসএম সাইফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক আনার কলি পুতুল, শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গনি, সাধারণ স¤পাদক আব্দুস সালাম, যুগ্ম সধারণ স¤পাদক রেজাউল করিম রাজুসহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
