এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মুসলিম রেস্তোরাঁ এন্ড কাচ্চি কাবাব রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার( ০৪ আগষ্ট) দুপুর ১ থেকে আড়াইটা পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে উপজেলার ভাগ্যকুল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ভাগ্যকুল রোড এলাকায় অবস্থিত মুসলিম রেস্তোরাঁ এন্ড কাচ্চি কাবাব রেস্টুরেন্টে মনিটরিংকালে রেস্টুরেন্টে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা এবং রেস্টুরেন্টের কর্মীদের হাত ধোবার কোন সাবান না দেয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি,শ্রীনগর থানার এসআই হিরাসহ পুলিশের একটি টিম।
