শ্রীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শয়ন মন্ডল(৩৮) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার শ্রীনগর ব্রজেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি শয়ন মন্ডল উপজেলার ব্রজেরপাড়া এলাকার মৃত শ্যামল মন্ডলের ছেলে। সে একাধিক মাদক মামলার আসামি।একটি মাদক মামলায় তার বিরুদ্ধে এক বছরের জেল ও পাঁচশত টাকা জরিমানা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, শ্রীনগর থানার এসআই হাবিব সংগীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ব্রজেরপাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শয়ন মন্ডলকে গ্রেফতার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *