শ্রীনগরে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ

এমএ কাইয়ুম মাইজভা-ারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বাঘড়া এলাকায় বাঁশ দিয়ে পিটিয়ে মাকে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লাকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক ড. মো. আলমগীর।
সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ আদেশ প্রদান করা হয়। জানা যায়, ২০১৭ সালে ১০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে রুবেল মোল্লা মায়ের কাছে খাবার চায়, খাবারে সন্তুষ্ট হতে না পেরে মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে।মায়ের মৃত্যুতে রুবেলের ভাই আক্কাস মোল্লা বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী আরিফ হোসেন জানান, ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রুবেল মোল্লার বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *