শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা করেছে শ্রীনগর ইউনিয়ন যুবদল।

বুধবার সকাল ১০টায় শ্রীনগর বাজার হাসপাতাল মাঠ যুবদলে কার্যালয় থেকে যুবনেতা তরিকুল ইসলামের
নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রীনগর পোস্ট অফিসের এসে এক পথসভায় মিলিত হয়।

র‍্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আরিফ হোসেন বাবু মোল্লা, যুবনেতা আলমগীর হোসেন, জাকির হোসেন,মোঃ রনি,আলামিন,ছোট বুলেট,গিয়াস উদ্দিনসহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *