শ্রীনগরে ফায়ার সার্ভিস আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে সার্ভিসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শ্রীনগর ফায়ার স্টেশনে এ দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেনের আয়োজনে এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম, কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাঃ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী,সহ-প্রচার সম্পাদক তাইজুল ইসলাম বিদ্যুৎ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহম্মেদ, হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *