শ্রীনগরে ড্রেজার ব্যবসায় চাঁদা না পেয়ে আঃলীগের সভাপতির উপর হামলা আহত-৩

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার ব্যবসায় চাঁদা না পেয়ে ইউনিয়ন আঃলীগ সভাপতির উপর হামলা চালিয়ে ৩ জনকে গুরুত্বর আহত করা হয়েছে।

রোববার সন্ধ্যার সময় উপজেলার কুশুরীপাড়া বাইপাস মোড়ে ফয়সালের নেতৃত্বে ১৫-২০জন এই হামলার ঘটনা ঘটায়। স্থানীয়রা গুরুত্বর আহত আঃলীগ সভাপতি রমিজ উদ্দিন বেপারী(৭২) তার ভাই দেলোয়ার(৫৫) ও স্বপন মৃর্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়রা সুত্রে জানা যায়, ড্রেজার ব্যবসার চাঁদা না পেয়ে কামারখোলা এলাকার দেলোয়ার ওরফে দিলু বেপারী ছেলে ফয়সাল, হরপাড়ার সেলিম খানের ছেলে তারেক, মুশুরী পাড়ার কামরুল মৃর্ধার ছেলে আলিফ, জুশুরগাওয়ের জুলহাসের ছেলে জিসান, কুমারপাড়ার কদ্দুসের ছেলে ফারহানসহ আরো অজ্ঞাত ১৫-২০ জন হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রোববার সন্ধ্যার সময় মোটর সাইকেল যোগে বাইপাস এলাকায় গিয়ে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্ধিন বেপারীসহ তার ছোট ভাই দেলোয়ার, দোকানদার স্বপন ও মিজানের উপর অর্তকিত হামলা চালিয়ে তাদেরকে এলোপাথারী কুপিয়ে গুরুত্বর আহত করে।

স্থানীয় ইউপি সদস্য দিলমোহাম্মদ জানান,  শুক্রবার আমার পার্টনার পার্থকে নিয়ে  মাটি ভরাটের জন্য ড্রেজারের পাইপ লাইন বসাই। এসময় ফোনে এলাকার ফয়সাল আমার কাছে চাঁদা দাবি করলে আমি পার্টনাকে পার্থর কথা বলি। আজকে ফয়সাল,তারেকসহ ১৫-২০ জন পার্থর কাছে যাওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে ফয়সালগং তার লোকজন নিয়ে ড্রেজার পাইপসহ আমার বাড়ি হামলা চালিয়ে ঘরের আসবাব পত্র ভাংচুর করে এবং আমাকে না পেয়ে বৃদ্ধ বাবাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।

ড্রেজার পার্টনার নুরুল ইসলাম পার্থ জানান, ফয়সাল ও তারেকসহ ১৫-২০ জন চাঁদাবাজ আমার কাছে ড্রেজারের চাঁদা চাইতে আসলে আমি চাদা দেইনি। পরে আমাদের এলাকার লোকজন তাদেরকে চড়থাপ্পর মেরে ধাওয়া দেয়। এর কিছুক্ষন পরেই তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বড়ভাই রমিজ বেপারী,দেলোয়ারসহ কয়েকজনের উপর হামলা চালিয়ে তাদের কে কুপিয়ে আহত করে।

 

 এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *