শ্রীনগরে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ভাংচুরসহ আহত-৩

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা ও মামলা মোকদ্দমা নিয়ে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুরসহ ৩জনকে মারধর করে আহত করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অনিতা রানী মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষের নির্মল মন্ডলকে প্রধান বিবাদী করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী অনিতা রানী মন্ডলের বসতবাড়ীর সম্পত্তি নিয়ে প্রতিবেশী নির্মল মণ্ডল, তুলি মন্ডল, মিথিলা মন্ডল, ভগপতি মন্ডল ও সন্ধ্যা রানী মন্ডলদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ ও বিজ্ঞ আদালতে মোকদ্দমা চলে আসছে।
এর জের ধরে বুধবার সকালে নির্মল মন্ডলগং দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বসত বাড়ীতে প্রবেশ করে ভুক্তভোগীসহ তার দুই মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। ভুক্তভোগী গালিগালাজ করতে নিষেধ করলে নির্মল মন্ডলগং তাদেরকে এলোপাথারী পিটিয়ে আহত করে এবং বসত ঘরে বেড়া ও জানালা ভাংচুর করে ক্ষতি করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই তারিকুল ইসলাম বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *