এমএকাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী কৃষকদলের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও কেদারপুর মাঠে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাগ্যকুল ইউনিয়ন কৃষকদলের সভাপতি কায়েস মোড়লের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান, কেন্দ্রীয় কৃষকদলের মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা ইসলাম।
কৃষক দলের সাঃ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকদলের সদস্য সচিব শেখ অরুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি,রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম কাড়াল,সাঃ সম্পাদক সোলাইমান খান,বাঘড়া ইউনিয়ন সাঃ সম্পাদক মোহাম্মদ আলী,শ্যাসিদ্ধি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আঃ হান্নান, সাঃ সম্পাদক আওলাদ হোসেন,ভাগ্যকুল ইউনিয়নের সহ-সভাপতি নাজিরুল, সাংগঠনিক সম্পাদক ফারুক, দপ্তর সম্পাদক কামরুলসহ ইউনিয়নের প্রান্তিক কৃষকবৃন্দ।
