শ্রীনগরে কুকুটিয়ায় জাতীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও গ্রাম আদালতের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃমুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সামনে কুকুটিয়া ইউপি  চেয়ারম্যান বাবুল হোসেন বাবু’র নেতৃত্বে র‍্যালি শেষে আলোচনা সভা ও গ্রাম আদালতের মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কুকুটিয়া ইউপি সচিব পারভেজ দেওয়ানের  সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আঃ রহিম, প্রাইমারী স্কুল শিক্ষক রফিকুল ইসলাম, নারী ইউপি সদস্য লাইজু আক্তার পাখি, জাকিয়া সুলতানা, নজরুল ইসলাম, তপন শেখ, তোফায়েল শেখ, মিন্টু, আনজাম মাসুদ লিটন, তাজুল ইসলামসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *