নবাবগঞ্জে আব্দুল হালিম এন্ড নাছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগেইফতার সামগ্রী বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আব্দুল হালিম এন্ড নাছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আব্দুল হালিম এন্ড নাছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলামের কাঠালীঘাটা নিজ বাড়িতে প্রায় ৫শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। আব্দুল হালিম এন্ড নাছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক মেম্বার ফিরোজ হোসেন বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার, সমাজসেবক আবুল মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইসমাইল মাদবর,কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল সালামসহ আরও অনেকে।
আব্দুল হালিম এন্ড নাছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা আবুল কাজী বলেন বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় আব্দুল হালিম এন্ড নাছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশন। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন আব্দুল হালিম এন্ড নাছিয়া খাতুন কেয়ার ফাউন্ডেশন একটি সামাজিক ফাউন্ডেশন। এর মুল লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মুলক উন্নয়নে কাজ করা। তারা সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *