শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের নগদ অর্থ প্রদান

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল মাঠে প্রতিষ্ঠাতা শাহে-আলম ও বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যােগে ক্ষতিগ্রস্থ ৩৬ ব্যবসায়ীদের মাঝে দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও বিক্রমপুর ফাউন্ডেশনের সাঃ সম্পাদক শাহে-আলম, শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক তোফাজ্জল হোসেন,সদস্য শামসুল হক,আবু বক্কর সিদ্দিক অরেঞ্জ,আলাউদ্দিন তালুকদার,টিটুসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *