এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল মাঠে প্রতিষ্ঠাতা শাহে-আলম ও বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যােগে ক্ষতিগ্রস্থ ৩৬ ব্যবসায়ীদের মাঝে দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও বিক্রমপুর ফাউন্ডেশনের সাঃ সম্পাদক শাহে-আলম, শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক তোফাজ্জল হোসেন,সদস্য শামসুল হক,আবু বক্কর সিদ্দিক অরেঞ্জ,আলাউদ্দিন তালুকদার,টিটুসহ অনেকেই।
