নিজস্ব প্রতিবেদক: একই ছাদের নিচে ৯ টি ব্যান্ডের মোবাইল নিয়ে নতুন আঙ্গিনে যাত্রা শুরু করলো ভাই ভাই মোবাইল পয়েন্ট। শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলা পরিষদ মার্কেটের নীচ তলায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শো রুমটির উদ্বোধন করা হয়।
শো-রুমটিতে সাওমি এমআই, রিয়েল মি, ওয়ান প্লাস, হনার, টেকনো, ইনফিনিক্স, যেটটিই ইউমিডিজি, বেনকো ব্রান্ডের মোবাইল সহ বিভিন্ন ব্রান্ডের মোবাইল ও এক্সেসরিজ পাওয়া যাবে।
দোকানের কর্ণধার সাইদুল ইসলাম বলেন, আমরা দেশের সুনামধণ্য ৮ টি ব্রান্ড নিয়ে যাত্রা শুরু করেছি। গ্রাহকদের চাহিদার সাথে তাল মিলিয়ে বিভিন্ন মডেলের মোবাইল এখানে পাওয়া যাবে। এছাড়া আগামী ৬ মাসের জন্য মোবাইল ক্রেতাদের নানা সুযোগ সুবিধা রয়েছে।
জানা যায়, পুরনোকে ঝেড়ে ফেলে নতুন আঙ্গিকে ভাই ভাই মোবাইল পয়েন্ট আবারও যাত্রা শুরু করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে দোহার শাখা ডাচ বাংলা ব্যাংক ম্যানেজার বাবুল আক্তার, ইবিএল ব্রাঞ্চ ম্যানেজার আরাফাত হোসেন, সাওমি ব্রান্ডের এসএম রেজাউল করিম , রিয়েলমির আমির, ওয়ান প্লাসের কাউসার, টেকনোর মুসফিকুর রহমান, ইনফিনিক্সের লিমন বসু, জেটটিই রেজাউল করিম, বেনকোর সায়েদ জুবায়ের, হনোর রুবেল মুক্তি, মো. কামরুল হাসান, মো. ইব্রাহিম, লিমন বসু, ফুয়াদ হাসান রিফাত, মোশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম সাজ্জাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
