এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারের প্রধান সড়ক কবুতরহাটা রাস্তার শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।
রবিবার বিকেল ৫ টার দিকে তিনি শ্রীনগর প্লাজা ব্রীজ থেকে কবুতরর হাট পর্যন্ত বাজারে প্রবেশ করার প্রায় ১৭০ মিটার প্রধান সড়কটির নির্মাণ কাজের জন্য উদ্বোধন করেন।
শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতি সুত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে দীর্ঘ দিন ধরে লোকজনের চলাচলের জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আগামী কয়েক দিনের মধ্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাশ ১৭০ মিটার সড়কের আরসিসি ঢালাই নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে সম্ভব্য ব্যায় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি শামসুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো.জসিম রহমান, জহিরুল ইসলাম জহির, প্রচার সম্পাদক তরিকুল ইসলামসহ বাজার কমিটির অন্যান্য
