শহীদ বুদ্ধিজীবী দিবসে দোহারে আলোক প্রজ্জলন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষে আলোক প্রজ্জলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরােজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ওসি তদন্ত মো. মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহর বেপারী,উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, সাবেক ছাএনেতা সুরুজ আলম সুরুজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *