নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। বুধবার বিকেলে উপজেলার বড় বক্সনগর এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি শাহীনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শম্পা আক্তার মরিয়মসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা এখনও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।
