নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে নিজের ও পরিবারের ঈদ শপিং এর টাকা দিয়ে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করে দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগ নেত্রী শেখ নিশাত স্বর্ণা। গত রবিবার (১৭ মে) থেকে ধারাবাহিক ভাবে নিজের ও পরিবারের ঈদ শপিং-এর খরচ বাঁচিয়ে ঢাকার দোহারে নিজ গ্রাম শিমুলিয়া এলাকায় ১৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নিশাত স্বর্ণা।
শেখ নিশাত স্বর্ণা বলেন, ছাত্রলীগের নেত্রী হিসেবে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি এটাই আমার সফলতা। আমি চাই যার যার সামর্থ্য অনুযায়ী এই করোনার সংকটে সবাই মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিক।
তিনি আরও জানান, করোনা সংকটের কারণে গ্রামের কিছু পরিবারের পাশে থাকার ইচ্ছাশক্তি থেকেই এ কাজটি করেছি। ভাল পোশাকে হয়তো একা আনন্দ পেতাম, খুশি হতাম। সেই আনন্দ ও খুশি সবার মধ্যে ভাগাভাগি করে নিলাম। এই পর্যন্ত প্রতিটি পরিবারে ‘ঈদ উপহার’ হিসেবে পোলাও’র চাল, সেমাই, নুডুলস, চিনি, তেল, পেঁয়াজ, গুড়ো দুধসহ আরও বেশ কিছু খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
