নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার কৃতি সন্তান, ভূমি নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আ. মান্নানের প্রয়াত একমাত্র ছেলের নামে শুভ্র ফাউন্ডেশনের উদ্যোগে মুকসুদপুর ইউনিয়নের প্রায় ১২শত দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি, লুঙ্গি, সেমাই, পোলার চাউল, চিনি, লবন, সাবান, গুড়া দুধ ও তৈল বিতরণ করেন।
এছাড়াও করোনা বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর্যে হাসানা (সুদ বিহীন) ঋন নামক একটি প্রকল্প হাতে নিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. খান মোহাম্মদ আ. মান্নান।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, মুকসুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ হান্নান, মুকসুদপুর ইউনিয়নের আ’লীগের সাবেক সভাপতি মানিক খান, ইঞ্জিনিয়ার আবুল কাসেম, দোহার প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সাপ্তাহিক নববাংলা, সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকা ও বিজয় টিভির ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি মো. আতাউর রহমান সানি, আগামীর সময় পত্রিকার সহ-সম্পাদক আবুল হাসেম ফকির, আগামীর সময় পত্রিকার সাংবাদিক মহিদুল ইসলাম পলাশ, দৈনিক তৃতীয় মাত্রা দোহার প্রতিনিধি জাকির হোসেন, নিউজ ৩৯ অনলাইন সংস্করণের জোবায়ের শরীফ, তৌহিদ প্রমুখ।
