এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে মরহুম চাঁন খাঁর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর উপজেলার পূর্ব শিমুলিয়া গ্রামের খান বাড়ীতে চাঁন খাঁ ওয়াকফ এস্ট্রেটের মোতাওয়াল্লী আমিনুল ইসলাম খান পিন্টু ও পূর্ব শিমুলিয়া জনসাধারণের আয়োজনে এ দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত মাসুম মৃধা,সামিন ফরাজী,সালাউদ্দিন খান সমির,রনি খান,তাজুল খান,তুষার মৃধা,মাসুমসহ পূর্ব শিমুলিয়া গ্রামবাসী।
