নিজস্ব প্রতিবেদক: দোহারের জনপ্রিয় নাশিদ শিল্পী মিজান আল মিহাদ এর কণ্ঠে কুরবানির আগেই রিলিজ হচ্ছে কুরবানি বিষয়ক ইসলামিক গান ‘কুরবানি এলোরে আবার ।
যুবায়ের আহমাদ সাকীর সার্বিক তত্বাবধানে এ গানটির লিরিক লিখেছেন তামিমা আমিন মাওয়া । সুর করেছেন আবু বকর ফাহিম। ভিডিও ধারণ ও সাউন্ড ডিজাইনে ছিলেন মাহদী হাসান।শিল্পী মিজান আল মিহাদ বলেন, কুরবানি বিষয়ে নতুন এই নাশিদ ইউটিউব চ্যানেল Haque Media কুরবানির আগেই রিলিজ হবে। গানটি শোনে দর্শক-শ্রোতাদের মতামত জানতে চেয়েছেন শিল্পী মিজান আল মিহাদ
