সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও জঙ্গী তৎপরতা নির্মূলে পুলিশ সদা প্রস্তুুত। তারই ধারাবাহিকতায় রবিবার(১২ জুন) রাত ৮ টার দিকে সিংগাইর থানার আয়োজনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ.গোলাম আজাদ খান পিপিএম বার এর নির্দেশনায় ওসি সফিকুল ইসলাম মোল্যার তত্ত্বাবধানে থানায় এলরার্ম প্যারেড(পাগলা ঘন্টা)অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে পুলিশ থানা চত্বরে টিম আকারে ৮ টি পয়েন্টে নিরাপত্তা চৌকি স্থাপন করেন এবং থানার নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য অবস্থান নেন।
পরে প্রত্যেক চৌকি থানা অফিসার ইনচার্জ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে থানার সকল অফিসার্সগণ থানা এলাকায় মোটরসাইকেল মহড়া দেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা জানান- আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
