রাইপাড়াবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই -মজিবুর বেপারী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আসন্ন রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মজিবুর বেপারী। তার নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি উঠানবৈঠকে তিনি এই অঙ্গিকার করেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচনে প্রার্থী হওয়ার আগেও করোনা ও বন্যা পরিস্থিতিসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেছি। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে দলের সম্মান রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। এসময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *