যে নিয়মগুলো মানতেই হবে কোয়ারেন্টাইনে

বিশ্বজুড়ে এখন সবেচেয়ে বড় চিন্তার নাম করোনা ভাইরাস। মোটামুটি ৩ মাসে ১৭ হাজারের বেশি প্রাণ নিয়েছে এই ভাইরাস। এখনও ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

করোনা আতঙ্কে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ঘরে বসে কাজ অথবা ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেয়া হয়েছে। তবে এই সময়েও আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।

ঘরবন্দি থাকার সময় যেসব নিয়ম মেনে চলা জরুরি-

১. ঘরের বিভিন্ন সুইচ ব্যবহারের ক্ষেত্রে টিস্যু পেপার ব্যবহার করুন। কারণ সাবান দিয়ে হাত ধুয়ে এসে যদি এই সুইচ স্পর্শ করা হয় তবে হাত ধোয়া ও না ধোয়া সমান হয়ে যায়।

২. দরজা-জানালার হাতলকে জীবাণুনাশক তরলের সাহায্যে পরিষ্কার করতে হবে।

৩. বাসার মেইন দরজা ব্যতীত সব দরজা কাঁধের সাহায্যে খোলা ও বন্ধ করার অভ্যাস করুন।

৪. টয়লেট ব্যবহারের পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে।

৫. কোনো খাবারই আধসেদ্ধ অবস্থায় খাওয়া যাবে না। যে খাবারই খান সম্পূর্ণ ও ভালোভাবে রান্না করা অবস্থাতে খেতে হবে।

৬. এ সময়ে ফিল্টারের পানি পান না করা হবে সবচেয়ে ভালো। উপায় না থাকলে পানি আধা ঘণ্টা কিংবা চল্লিশ মিনিট ফুটিয়ে ছেঁকে ঘরোয়া তাপমাত্রায় এনে তবেই পান করুন।

৭. পরিবারের সবাই একসঙ্গে খেতে বসলেও দূরত্ব বজায় রাখুন।

৮. জরুরি কোনো কাজে যদি কখনও বাইরে বের হতেই হয়, তবে হাতকে সামলে রাখুন।

৯. অনলাইন ডেলিভারি কোনো প্যাকেট ২৪ ঘণ্টার জন্য আলাদা একটি স্থানে রেখে দিতে হবে। ২৪ ঘণ্টা পার হলে এরপর প্যাকেটটি খুলে উপরের প্যাকেটের অংশ সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে হাত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *